Math Guru

আমাদের কথা

বাংলাদেশের ক্লাস ৬–১০ শিক্ষার্থীদের গণিতকে গুছানো, বোধগম্য ও পরীক্ষা-উপযোগী করে তোলাই আমাদের কাজ।

আমরা কী করি

Math Guru একটি গণিত শেখার প্ল্যাটফর্ম। ভিডিও পাঠ, নোট, অনুশীলন সমস্যা, পাঠ শেষে কুইজ, অধ্যায় পরীক্ষা ও মডেল টেস্ট — সবকিছু জাতীয় শিক্ষাক্রম (NCTB) অনুসারে সাজানো।

কার জন্য

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রাথমিক ব্যবহারকারী। নবম-দশমে সাধারণ গণিত ও উচ্চতর গণিত — দুটো ট্র্যাকই আছে। অভিভাবকরা পরে অগ্রগতি দেখতে পারবেন, সেটি রোডম্যাপে আছে।

কেন আলাদা

কনটেন্ট শ্রেণি অনুযায়ী সীমাবদ্ধ — এক শ্রেণির শিক্ষার্থী অন্য শ্রেণির পরীক্ষা দেখতে পায় না। পাঠ দেখা থেকে কুইজ, অনুশীলন ও টাইমড পরীক্ষা এক ধারায় রাখা, যাতে প্রস্তুতি ভাঙে না।

← হোমে ফিরুন